কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪

১৬ই ডিসেম্বর বাকলিয়া স্টেডিয়ামে সফল্যময় রোভার এবং গালর্স-ইন-রোভার




প্রতি বছরের ন্যয় এই বারও ১৬ই ডিসেম্বর বাকলিয়া স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত কাব,স্কাউট, রেঞ্জার, গালর্স গাইড এবং রোভারসহ আয়োজিত কুচকাওয়াচ ও ডিসপ্লে অনুষ্টানে কুলাগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার এবং গালর্স-ইন-রোভাররা সফলতার সাথে অংশগ্রহণ করে ২য় স্থান অধীকার করে। অনুষ্টানের প্রধান অতিথি আসন গ্রহণ করেছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশের মেয়র জনাব মঞ্জুর আলম। সকাল ৯.০০ টা কুচকাওয়াজ শেষ হওয়ার পর ডিসপ্লে অনুষ্টান শুরু হয় এতে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার ও গার্লস-ইন-রোভার অংশগ্রহণ করে ২য় স্থান অধিকার করেন।  


কলেজ প্রঙ্গনে প্রথমবারের মত বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


 
বাঙ্গালীরগর্ব, বাঙ্গালীর অহংকার। দীর্ঘ ৯মাস যুদ্ধের পর শহীদদের ত্যাগের বিনীময়ে আমরা ফিরে ফেলাম আমাদের স্বাধীনতা। ১৬ই ডিসেম্বর এ মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ভোর ৬.৪০মিনিটে শহীদদের প্রতি পুষ্পস্থাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আমিনুল হক খান, প্রভাষক জনাব মোঃ শহিদুল ইসলাম, রোভার স্কাউট লিডার জনাব মোঃ শফিউল আজম, সহকারী জনাব মোঃ আমির হোসেন, গালর্স-ইন-রোভার লিডার জনাবা জান্নাতুল ফেরদৌস নুরী, ইংরেজী বিভাগের প্রভাষক জনাব মোঃ আব্দুর রউফ, প্রক্তন ও বর্তমান সিনিয়র রোভার মেট সহ রোভার এবং গালর্স-ইন-রোভাররা অংশ নেন। পরে রোভার এবং গালর্স-ইন-রোভাররা শহীদ মিনারের প্রতি সালাম প্রদর্শন করে। 


শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪

জোটা,জোটি ও জোটস জাম্বুরীতে কুলগাঁও কলেজ রোভার দল


বিশ্ব স্কাউট সংস্থা আয়োজিত ২ দিন ব্যাপী জোটা, জোটি ও জটস জাম্বুরী অনুষ্টিত হয়েছে। সারা বিশ্বের কাব, স্কাউট এবং রোভার ইউনিট এর মত অংশগ্রহণ করেছেন কুলগাঁও সিটি কর্পোরেরশন কলেজ রোভার ইউনিট। জাম্বুরীর এ ২ দিনের ক্যাম্পে কলেজের রোভার স্কাউট লিডার সহ ১৮ জন রোভার এবং ৪ জন গার্লস ইন রোভার অংশ নেন। সকাল ৯টা রোভার স্কাউট পতাকা উত্তল এবং প্রার্থনা সংগীত পাঠ করার পর কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল হক খান জাম্বুরীর ইউনিট এর কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এতে রোভার স্কাউট লিডার জনাব শফিউল আজম, সহকারী রোভার স্কাউট লিডার মোঃ আমির হোসেন, গার্লস-ইন-রোভার স্কাউট লিডার জনাবা জান্নাতুল ফেরদৌস নুরী ও সিনিয়র রোভার মেট মোঃ রাসেল উদ্দিন, রোভার মোঃ তুহিন, মহিবুল, নুর হোসেন, তানিয়া, রিজা, সুমাইয়া, আরজু, নেওয়াজ, রুবায়েত, শাহাদাত, রহিম, রাজিম, রফিকুল, রাতুল, আরাফাত, মিজান, আলাউদ্দিন এবং প্রাক্তন সিনিয়র রোভার মেট মুরাদ বিন হোসেন সহ কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার দল জাম্বুরীকে কেন্দ্র করে তাদের রোভার  গ্রুপ এর নামে নিজেরা সাধারণ একটি ওয়েভ সাইট তৈরী করে www.kcccrover.tk ।১৯ অক্টোবর বিকালে  সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাম্বুরী সমাপ্ত হয়।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপের হাইকিং

কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপের হাইকিং সম্পন্ন। ২৯/৯/২০১৪ইং তারিখে সকাল ৯ ঘটিকায় অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব আমিনুল হক খান হাইকিং এর শুভ উদ্ভোধন ঘোষণা করে।হাইকিং পরিচালনায় ছিল রোভার স্কাউট লিডার জনাব মোঃ শফিউল আজম, সহকারী জনাব মোঃ আমির হোসেন , গার্লস-ইন-রোভর লিডার জনাবা জান্নাতুল ফেরদৌস নুরী এবং সিনিয়র রোভার মেট মোঃ রাসেল উদ্দিন ও প্রাক্তন সিনিয়র রোভার মেট মোঃ আকবর হোসেন, মোঃরায়হান উদ্দিন। পরে রোভার স্কাউট লিডার প্রত্যক উপদলের রোভার মেটদের হাতে ফিল্ডবুক এবং ক্যম্পাস তুলে দেন। ৩৫ জন রোভার এবং ৩২ জন গার্লস-ইন-রোভর ফিল্ডবুক অনুসারে হাইকিং এর যাত্রা শুরু করে।প্রায় দুপুর ১.২০মি: এর দিকে সবাই হাইক স্থানে গিয়ে পৌছে। দলের হাইকিং রির্পোট অনুযায়ী আবাহওয়া ছিল সকাল বেলা কিছুটা মেঘে ডাকা পরে বেলা বাড়ার সাথে সাথে আকাশ ছিল রোদালয় বিকালের দিকে গুরি গুরি বৃষ্টি।

২০১৪-২০১৫ সেশনের রোভার সহচরদের ওরিয়েন্টেশন ক্লাস সমাপ্ত


রোভার সহচরদের ওরিয়েন্টেশন ক্লাশ সমাপ্ত হল।  ২০১৪-২০১৫ সেশনের নবাগত রোভারদের নিয়ে এ আয়োজন করা হল। পড়া লেখার পাশাপাশি সহ শিক্ষা হিসেবে র্ভর্তি হল রোভার দলে। রোভার দলে ভর্তি সম্পন্ন করে তাদের নিয়ে প্রথম ক্লাশ (ক্রুমিটিং) অনুষ্টিত হল। এতে প্রধান অতিথির আসন গ্রহণ করল অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব মোঃ আমিনুল হক খান, এবং উপস্থিত ছিলেন কলেজের রোভার স্কাউট লিডার জনাব মোঃ শফিউল আজম, সহকারী রোভার স্কাউট লিডার জনাব মোঃ আমির হোসেন, গার্লন ইন রোভার স্কাউট লিডার জনাবা জান্নাতুল নুরী সহ কলেজের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনেক আনন্দ মাঝে শেষ হল রিয়েন্টেশন ক্লাশ।



 
Design by Md Munna MN Blog Technical Support - Hathazari Computer Institute | Mobile- 0312601724, 19# Hossain Market, Hathazri, Chittagong